• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতলো দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ আলম

প্রকাশিত: ২২:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘পাকিস্তানস গট ট্যালেন্ট’ জিতলো দৃষ্টিপ্রতিবন্ধী ফাওয়াদ আলম

পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘পাকিস্তানস গট ট্যালেন্ট’-এর প্রথম আসরের বিজয়ী হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্ষুদে শিল্পী ফাওয়াদ আলম। দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে ফাওয়াদ এ শিরোপা অর্জন করে।

গত সপ্তাহে জিও টিভিতে ১৭ পর্বের এই প্রতিযোগিতার সমাপ্তি হয়। এতে পাকিস্তানের দর্শকদের সর্বোচ্চ ভোট পায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাওয়াদ। দৃষ্টিপ্রতিবন্ধকতা সত্ত্বেও সংগীতের প্রতি তার গভীর ভালোবাসা ও আত্মবিশ্বাস পুরো অনুষ্ঠানজুড়েই দর্শকদের নজর কেড়েছে।

ফাওয়াদের সাফল্যের বিশেষ দিক হলো, নিজের প্রতিবন্ধকতাকে নয়, প্রতিভা ও সক্ষমতাকেই সামনে তুলা ধরা। মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে সংগীত পরিবেশনের মাধ্যমে নিজের শৈল্পিক দক্ষতা তুলে ধরেছে এই ক্ষুদে শিল্পী।

শেষ পর্যন্ত কয়েক ডজন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘পাকিস্তানস গট ট্যালেন্ট’-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় ফাওয়াদ। তার এই অর্জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

নানা কারণে যেসব শিশু নিজেদের স্বপ্নকে অসম্ভব মনে করে, ফাওয়াদের গল্প তাদের সাহস জোগাতে পারে। প্রতিভা, কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের মাধ্যমে সে দেখিয়েছে—প্রতিবন্ধকতা থাকলেও লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

সূত্র: জিও টিভি

বিভি/টিটি

মন্তব্য করুন: