• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:১৭, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসিতে মানববন্ধন

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) মানববন্ধন করেছেন চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এফডিসি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পতিত সরকারের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।

এদিকে, মানববন্ধনে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত