ঢাকার মঞ্চ মাতালেন ওটালিয়া
ঢাকার মঞ্চ মাতালেন আন্তর্জাতিক সংগীতশিল্পী ওটালিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ১০০ ফিটে তার সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। গানের পাশাপাশি বাংলাদেশের প্রতি ভালোবাসা ও ঢাকা শহরের খাবার নিয়ে নিজের ভালো লাগা প্রকাশ করেন এই শিল্পী।
কনসার্টে একপর্যায়ে ‘ভালোবাসি বাংলাদেশ’ বলে নিজের অনুভূতি প্রকাশ করেন ওটালিয়া। তার মুখে বাংলায় এমন ভালোবাসার কথা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।
বাংলাদেশে এসে ঢাকার মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা তার জন্যও ছিল বিশেষ, এমনটাই দাবি করেন রোমানীয় এই সঙ্গীতশিল্পী।
সংগীতের ভাষা যে দেশ-সীমানার ঊর্ধ্বে, ওটালিয়ার এই উপস্থিতি যেন সেই কথাই আবারও মনে করিয়ে দিল।
বিভি/জোহা/টিটি













মন্তব্য করুন: