কনসার্টে অংশ নিতে ঢাকায় ওটালিয়া, বললেন ‘ভালোবাসি বাংলাদেশ’
বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক সংগীতশিল্পী ওটালিয়া। ঢাকায় একটি কনসার্টে অংশ নিতে তার এই সফর। বাংলাদেশে এসে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে শিল্পী বলেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ’।
সম্প্রতি ঢাকায় উপস্থিত হয়ে বাংলাদেশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান ওটালিয়া। তাঁর মুখে বাংলায় ‘ভালোবাসি বাংলাদেশ’ কথাটি শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত ভক্ত ও শ্রোতারা।
কনসার্টকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। বিদেশি এই শিল্পীর পরিবেশনা উপভোগের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
বাংলাদেশের প্রতি ওটালিয়ার এমন ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে বাংলায় তাঁর বলা ‘ভালোবাসি বাংলাদেশ’ কথাটি দর্শকদের নজর কেড়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: