কেন সানি লিওন বলিউড তারকাদের স্ত্রীদের মাথা ব্যথার কারণ
সানি লিওন বলিউডে অভিষেক এর আগে ‘বিগবস’ শো এর মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিগবস এর ৪৯ তম দিনে যোগ দিয়ে ৯১ তম দিনে ছেড়ে দেন বিগবস। এরপর যাত্রা শুরু বলিউডে।
পূজা ভাটের জিসম-২ এর মাধ্যমে বলিউডে নিজের অবস্থান জানান দেন সানি লিওন। এরপর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘রইস’সহ অন্য সিনেমা, মিউজিক ভিডিও ও আইটেম গানে কাজ করেছেন তিনি। এসব ছবি ব্যবসা সফল হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না লিওনকে।
সম্প্রতি জানা, বলিউডের তারকাদের স্ত্রীরা নাকি তাদের স্বামীর সাথে সানিকে কাজ করতে দিতে ভয় পান। কারন, অভিনয়ের সময় তারা যদি সানির রুপের কাজে তাদেরকে সঁপে দেন।
এই অভিযোগের সদুত্তর দিয়েছেন সানি। তিনি বলেন, আমার একটি সুদর্শন স্বামী আছে। আমি কারো স্বামীকে নিজের করে নিতে চাইনা।
সানি বলেন, এই ঘটনা অনেক বার আমার সাথে ঘটেছে। অনেকের স্ত্রী তো শুটিং সেটে গিয়ে উপস্থিত হতেন। তিনি বলেন, তারকাদের থেকে তাদের স্ত্রীদের সাথেই আমার বেশি সম্পর্ক। তবুও তারা কেন জানি ভয়ে থাকে।
২০১১ সালে সাবেক পর্ণ তারকা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি। ২০১৮ সালে সারোগেসি পদ্ধতিতে তাদের যজয দুই ছেলে হয়। এছাড়াও একটি মেয়েকে দত্তক নেয় সানি পরিবার।
বিভি/ এসআই



মন্তব্য করুন: