• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পান মাসালা বিজ্ঞাপন; ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

প্রকাশিত: ১২:১৪, ২১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পান মাসালা বিজ্ঞাপন; ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন অভিনেতা অক্ষয় কুমার। একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কয়েকদিন থেকেই এই অভিনেতাকে ট্রল করছিল নেটিজেনরা। পরে অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে ক্ষমা চেয়েছেন।

মূলত পান মাসালায় বিজ্ঞাপনের জন্য এই ট্রলের শিকার হন তিনি। এর আগে পান মাসালায় অজয় দেবগন এবং শাহরুখ খান অভিনয় করেছিলেন। নেটিজেনদের প্রশ্ন, স্বাস্থ্য সচেতন অক্ষয় কেন এই বিজ্ঞাপনে অভিনয় করলেন।

এর প্রতিক্রিয়ায় অক্ষয় সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি দুঃখিত। আমার সমস্ত ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে। বিনয়ের সঙ্গে আমি পিছিয়ে এলাম। এই বিজ্ঞাপন থেকে নেওয়া সমস্ত অর্থ আমি কোনো ভালো কাজে দান করব। তবে যতদিন আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ না হয়, এই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি চলতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সতর্ক থাকবো। এর বিনিময়ে এভাবেই আপনাদের ভালোবাসা শুভ কামনা পেতে চাই।

 

বিভি/ এসআই

মন্তব্য করুন: