• NEWS PORTAL

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নিপুণকে নিয়ে গোপন সম্পর্কের কথা জানিয়ে দিলেন অপু বিশ্বাস

প্রকাশিত: ১৬:৩৩, ২৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নিপুণকে নিয়ে গোপন সম্পর্কের কথা জানিয়ে দিলেন অপু বিশ্বাস

অভিনেত্রী অপু বিশ্বাসের জনপ্রিয়তা অনেক আগে থেকেই। আর পুরোনো তারকা হলেও সম্প্রতি নতুন করে আলোচনার জায়গা দখল করে নিয়েছেন নিপুণ আক্তার। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেই বেশি আলোচনায় আসেন চিত্রনায়িকা নিপুণ। 

ভোটের মাঠে জয়-পরাজয়ের ঘটনা ছাপিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে আছেন এই অভিনেত্রী। এতোদিন তার সম্পর্কে কোনো কথা না বললেও সম্প্রতি মুখ খুলেছেন, জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। 

একটি ফ্যাশন ব্র্যান্ডের আয়োজনে হাজির হয়েছিলেন নিপুণ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার কুইন খ্যাত অপু বিশ্বাসও। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিপুণের বিষয়ে মুখ খোলেন তিনি। শুধু মুখ খোলেনই না, নিজেদের গোপন সম্পর্কের কথাও জানিয়েছেন অপু।

নিপুণকে নিয়ে অপু বিশ্বাস বলেন, একটা সময় নিপুণকে দেখে অনেকেই আমার মাকে বলতেন- 'আপনার দুই মেয়ে না কি। অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।''
 
চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছাদূত হওয়ায় ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অনুদানের সিনেমা‘ছায়াবৃক্ষ’। এছাড়াও জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’সিনেমায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: