• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কানাডায় নৌকাডুবে প্রাণ গেলো বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

প্রকাশিত: ১৪:৩৬, ৯ জুন ২০২৫

ফন্ট সাইজ
কানাডায় নৌকাডুবে প্রাণ গেলো বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

কানাডায় নৌকা ডুবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যু হয়ছে। অন্টারিওর একটি হ্রদে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।  

পারিবারিক সূত্র তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।

পরিবার সূত্রে জানা গেছে, কাওয়ার্থা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় আবদুল্লাহ হিল রাকিব ও গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এসময় তাদের বোটটি উল্টে যায়।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: