• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

ইতালির ত্রেভিজোতে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী যেন এক টুকরো ‘মিনি বাংলাদেশ’

মোহাম্মদ উল্লাহ সোহেল, ইতালি

প্রকাশিত: ১২:৪৬, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪৭, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইতালির ত্রেভিজোতে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী যেন এক টুকরো ‘মিনি বাংলাদেশ’

ইতালির ত্রেভিজো শহরে উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শত কর্মব্যস্ততার মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্থানীয় একটি হলরুমে এই মিলনমেলার আয়োজন করা হয়।

ইশতিয়াক আহমেদ (টুটুল), শেখ নুরে আলম (প্যারিস) এবং নাজমুল হক (রাজা)-এর যৌথ উদ্যোগে এবং সেন্টু মামার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। ত্রেভিজো ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবারসহ এই অনুষ্ঠানে যোগ দেন। হলরুমটি মুহূর্তেই প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে, যা দেখে উপস্থিত অনেকের মনে হয়েছে এটি যেন ইতালির বুকে এক টুকরো 'মিনি বাংলাদেশ'।

অনুষ্ঠানে বিনোদনের জন্য ছিল বৈচিত্র্যময় আয়োজন বিভিন্ন বয়সী শিশুদের জন্য আনন্দদায়ক প্রতিযোগিতা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রবাসীরা দেশীয় গান ও সংস্কৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা চমৎকার এই আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, প্রবাসের যান্ত্রিক জীবনে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমে "নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি-কালচার ও ঐতিহ্য পৌঁছে যাবে এবং ছোট ছোট ছেলে-মেয়েদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

অতিথিরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও যেন এই ধারা অব্যাহত থাকে এবং প্রতিবছরই এমন বৃহৎ মিলনমেলার আয়োজন করা হয়।

পরিশেষে, ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে ভোজপর্ব সম্পন্ন হয়। প্রবাসীদের এই মিলনমেলা শুধু আনন্দই দেয়নি, বরং বিদেশের মাটিতে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নতুন এক সেতুবন্ধন তৈরি করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: