• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ১৮:৪৫, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সংযুক্ত আরব আমিরাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচির সূচনা সকালেই কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করে। এর পর মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

উদযাপন উপলক্ষে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রবাসীদের কল্যাণে সরকারী পদক্ষেপ গ্রহণে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি প্রবাসীদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ আব্দুস সালাম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: