কম্বোডিয়ায় অনলাইন স্ক্যামের অভিযোগে ৯ বাংলাদেশি আটক
কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নমপেনের ডাংকর জেলার ডাংকর কমিউনের মউল ভিলেজের স্ট্রিট ০২বি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানের সময় ওই বাড়িতে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম পরিচালনার বিভিন্ন আলামত পাওয়া যায়। এ সময় ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার জব্দ করা হয়েছে।
আটক ৯ বাংলাদেশি এবং জব্দ করা আলামত প্রথমে নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে নেওয়া হয়। পরে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ায় কী সিদ্ধান্ত আসে, তা এখনও জানা যায়নি।
বিভি/টিটি













মন্তব্য করুন: