• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের সুবিধা দিতে বিশেষ সেল গঠন, যা জানালো মন্ত্রণালয়

প্রকাশিত: ২৩:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২৩:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রবাসী বাংলাদেশিদের সুবিধা দিতে বিশেষ সেল গঠন, যা জানালো মন্ত্রণালয়

বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি ই-মেইলের মাধ্যমে জানাতে পারবেন। এজন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো—[email protected]।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-মেইলে পাওয়া অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সমস্যা ও অভিযোগ মন্ত্রণালয়ের সঙ্গে জানানোর জন্য সরাসরি একটি যোগাযোগের মাধ্যম চালু হলো।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ শুধু সেলে সংরক্ষণ করা হবে না। এসব অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের কাছে উপস্থাপন করা হচ্ছে।

এর ফলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিদেশে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের প্রশাসনিক ও সেবা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে নতুন এই সেল কতটা কার্যকর ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়। তবে অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট পর্যায়ে পৌঁছে দিয়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত