সৌদি আরবে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো মন্ত্রণালয়
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিচয় জানানো হয়।
নিহতরা হলেন—বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি। শাহেদ আহম্মেদের ডাকঘর মাদলা এবং নাসরুল্লাহ বদরপুরির ডাকঘর ঢালুয়া।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: