মালয়েশিয়ায় যুবদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ারের হলরুমে মালয়েশিয়া যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।
মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ।

আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক পথচলা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসপল রানা।
এ সময় আরও বক্তব্য দেন এসএম রহমান তনু, হেলাল শিকদার, শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কেএ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ ও বাবু সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার ও তাহমিদ তাজওয়ারসহ মালয়েশিয়া বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী। আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: