• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমির ‘প্রবাসীদের দুই টাকার কামলা’ বলেছেন দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

প্রকাশিত: ১৯:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত আমির ‘প্রবাসীদের দুই টাকার কামলা’ বলেছেন দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান প্রবাসীদের দুই টাকার কামলা বলে আখ্যায়িত করেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

ফ্যাক্টচেক-
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ডা. শফিকুর রহমানকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডা. শফিকুর রহমানও আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লোগো দেখতে পাওয়া যায়। লোগোটির সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের সন্ধানপাওয়া যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ ও শফিকুর রহমানের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াতে ইসলামীরর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের দুই টাকার কামলা বলেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: