হঠাৎ তাসনিম জারা লিখলেন, ‘আমি বেঁচে আছি’ কিন্তু কেন?
সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারার স্ট্যাটাস নিয়ে হইচই পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তাসনিম জারা। তিনি লিখেছেন, আমি বেঁচে আছি-সুস্থ আছি। কিন্তু হঠাৎ কী এমন হলো- যে তিনি বেঁছে আছেন লিখতে হলো?
জানা গেছে, ওই নেত্রীর লিংকডইন অ্যাকাউন্টটি গতকাল ‘মেমোরাইলাইজড’ বা মৃত হিসেবে চিহ্নিত করা হয়ে। এ নিয়ে তাসনিম জারার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে খোলাসা করতে সোমবার বিকালে ওই পোস্ট দিয়েছেন তাসনিম জারা।
ওই পোস্টে তিনি লিখেছেন, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আজ সকালে আমার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরাইলাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সম্ভবত আমার অ্যাকাউন্টে করা কোনো ভুল বা বিদ্বেষমূলক রিপোর্টের কারণে এমনটি ঘটেছে।
তাসনিম জারা লিখেছেন, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। আমি লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছি এবং আশা করছি শিগগিরই সমস্যাটির সমাধান হবে।
এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (সবুজবাগ-খিলগাঁও-মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা 'ফুটবল' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব জয়লাভ করেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: