• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কি না’, বিজিবি সদস্যের বক্তব্য ভাইরাল

প্রকাশিত: ১৮:০৬, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৭, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কি না’, বিজিবি সদস্যের বক্তব্য ভাইরাল

ভারতের পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ এবং ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবরকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখব, হাসিনার মাথা কি না।’

ভিডিওতে বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও সীমান্তে পাহারা দিতে দেখা যায়। তাদের মধ্যে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনও ছিলেন।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। সিসি ক্যামেরা, সার্চলাইট ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার ভারতের পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ করে কয়েকটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সমাবেশের পর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম সীমান্ত পরিদর্শন করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত