• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জামায়াত এনসিপির শর্ত ও পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ঐক্যের পথে বাধা: আবু হানিফ

প্রকাশিত: ০০:২৯, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:০৭, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত এনসিপির শর্ত ও পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ঐক্যের পথে বাধা: আবু হানিফ

জামায়াত এনসিপির শর্ত এবং পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ঐক্যের পথে বাধা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

আবু হানিফ তার পোস্টে বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ঐক্যের বিষয়ে শর্ত দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনও ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে। গণভোটের রায় মানলে বিরোধীদল জামায়াত ইসলামী সর্বশক্তি দিয়ে ফ্যাসিবাদকে রুখবে বলেও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শর্ত দিয়ে বলেন, 'একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে। 

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, 'অনেকেই বলছে তারেক রহমান গর্তে পড়েছে পড়তে দাও। বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।'

সরকার যখন দেশের বৃহৎ স্বার্থে ঐক্যের ডাক দিয়েছে তখন জামায়াত এনসিপি শর্ত দিচ্ছে। আবার একদিকে এনসিপির শীর্ষ নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছে,অন্য দিকে এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী লাগামহীন বক্তব্য দিচ্ছে। জামায়াত এনসিপির শর্ত,পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ঐক্যের পথে বাঁধা। দেশে নিষিদ্ধ আওয়ামীলীগের অরাজকতা ঠেকাতে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উচিত ঐক্যবদ্ধ ভাবে কাজ করা, সহনশীল বক্তব্য দেওয়া,সেখানে শর্ত কিংবা লাগামহীন বক্তব্য এগুলো তো কারও জন্যেও ইতিবাচক হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ আমাদের জাতীয় শত্রু, ফলে তাদের বিষয়ে শর্তহীন ঐক্য হওয়া উচিত আমাদের মাঝে।"

বিভি/এনএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত