রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ রোগীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই দুই রোগীর মৃত্যু হয়। হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত চলতি বছর রামেক হাসপাতালে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, "গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।"
জানা যায়, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হামের বিস্তার রোধে সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে সচেতন করতে এবং টিকা কর্মসূচি জোরদারের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: