• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫০

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ০০:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ জন এবং নগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিন ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি হাসপাতালে ২ হাজার ৭৬২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫০৮ জনসহ মোট ৩ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।এর মধ্যে ২১২ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: