• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

উদ্বেগ বাড়াচ্ছে হাম: উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

ইউএনবি

প্রকাশিত: ১৭:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উদ্বেগ বাড়াচ্ছে হাম: উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০টি শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৯৭৫টি শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০১ শিশু। অর্থাৎ, এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৬ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৭ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৮ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০২ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১।

এ সময়ে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: