বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ: আরও ছয়জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৮
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ছয়জনের মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে।
অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬২ হাজার ১১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: