• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের প্রাণহানির তথ্য মিললো

ইউএনবি

প্রকাশিত: ১৯:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের প্রাণহানির তথ্য মিললো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন, সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে পাঁচজন মারা গেছেন।

এর আগে ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। পরে সন্ধ্যায় সংশোধিত প্রতিবেদনে নতুন করে আটজনের মৃত্যুর তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত সারা দেশে মোট ৭১ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬৬ হাজার ২৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

সূত্র: ইউএনবি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত