ডেঙ্গুতেও প্রাণ গেল তিনজনের, নতুন আক্রান্ত ১৪৩২
দেশে ডেঙ্গুর প্রকোপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ তিনজনের মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অপর দুজন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭১ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬৬ হাজার ২৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: