• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭

প্রকাশিত: ১৭:০৬, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৫২ শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি।

একই সময়ে নতুন করে ৯৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৬৭ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: