• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হাম পরিস্থিতিতে স্বস্তি, ২৪ ঘণ্টায় মৃত্যুহীন বাংলাদেশ

সালেহ বিপ্লব 

প্রকাশিত: ১৮:৪৭, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাম পরিস্থিতিতে স্বস্তি, ২৪ ঘণ্টায় মৃত্যুহীন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম বা হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মৃত্যুর খবর না পাওয়ায় হামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২ জনেই অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত আরও ১ হাজার ৩২১ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষাগারে আরও ৯৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে। এদের মধ্যে ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।

এ পর্যন্ত হামে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ২৪৭ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ১০৫ জনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে।

গত কয়েক মাস ধরে দেশে হাম ও সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা পরিস্থিতির উদ্বেগজনক অবস্থার ইঙ্গিত দিচ্ছে।

বিভি/এসবি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত