• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৪১২

হাম নিয়ে আতঙ্ক কাটছে না, প্রাণ গেলো আরও ২ শিশুর

প্রকাশিত: ১৬:১৭, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৭, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাম নিয়ে আতঙ্ক কাটছে না, প্রাণ গেলো আরও ২ শিশুর

দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ শিশুর। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৪ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৮ শিশু। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪১২।

এ সময়ে নতুন করে ১ হাজার ২৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৪।

এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: