রংপুরে সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের ডেলিভারি নিয়ে বড় সুখবর
মা ও শিশুমৃত্যুর হার কমানো এবং সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিশ্চিত করতে রংপুরে বিনামূল্যে ডেলিভারি কর্মসূচি চালু করেছে ডা. মফিজ উদ্দিন ফাউন্ডেশন। এ কর্মসূচির আওতায় প্রান্তিক পর্যায়ের ১০০ জন সুবিধাবঞ্চিত গর্ভবতী মাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ব্যথামুক্ত প্রসবসেবা দেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) রংপুর গ্রুপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর গ্রুপের কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষার্থীসহ কর্মসূচির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েরা যাতে অর্থনৈতিক সংকটের কারণে বাড়িতে ঝুঁকিপূর্ণ প্রসবে বাধ্য না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিশ্চিত করার পাশাপাশি মা ও শিশুমৃত্যুর হার কমাতেও কর্মসূচিটি ভূমিকা রাখবে।
বিভি/রংপুর/পিএইচ













মন্তব্য করুন: