• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৩ প্রাণ, একদিনে আক্রান্ত ৯৪৯

প্রকাশিত: ১৮:৩৩, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু কেড়ে নিলো আরও ৩ প্রাণ, একদিনে আক্রান্ত ৯৪৯

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ জনে। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৯৪৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯, খুলনা বিভাগে ১১২, বরিশাল বিভাগে ৯৫, রাজশাহী বিভাগে ৫৮, ময়মনসিংহ বিভাগে ৩৫, রংপুর বিভাগে ৩৩ এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। এ সময়ে মারা গেছেন ৫৩০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৪৬৪ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে, চলতি বছরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রাম বিভাগে ৫৩, ময়মনসিংহ বিভাগে ৪৪, বরিশাল বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৩১, রংপুর বিভাগে ৯ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত