বেলজিয়ামের ভিসা পেতে বাংলাদেশিদের যেতে হবে দিল্লি
বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। আপাতত ভারতের দিল্লির ভিএফএস’র মাধ্যমে বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে বেলজিয়াম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর থেকে সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না। বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের https://visa.vfsglobal.com/ind/en/bel/apply-visa মাধ্যমে করতে হবে।
এতে আরও বলা হয়, আবেদনে করার পর একটি এপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়াদিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে।
অস্থায়ীভাবে আগামী এক মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
দূতাবাস বলেছে, ‘আমরা দ্রুত ঢাকার ভিএফএসর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করার চেষ্টা করছি।’
বিভি/টিটি



মন্তব্য করুন: