পর্দার আড়ালে চলছে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তুতি!
প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি এবং নৌবহরের উপস্থিতির ফলে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা।
শনিবার (৩১ জানুয়ারি) দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, দুই দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার বিপরীতে একটি আলোচনার কাঠামো প্রস্তুত হচ্ছে। তবে সেই আলোচনা কাঠমো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইরান আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে জানালেও যুক্তরাষ্ট্র বলছে, দুই দেশের মধ্য আলোচনা আবারও শুরু করতে চাইলে ইরানকে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে। তবে, ওয়াশিংটনের এমন দাবি মানতে নারাজ তেহরান।
এর আগে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, ইরানের অর্থনৈতিক সমস্যাকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপীয় নেতারা।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের সংঘাত সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো।
বিভি/এমআর



মন্তব্য করুন: