• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা: দ্য গার্ডিয়ান  

প্রকাশিত: ০৮:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাজনীতিতে ফেরার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা: দ্য গার্ডিয়ান  

বাংলাদেশে রাজনীতিতে আবার ফেরার ছক কষছেন ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম- দ্য গার্ডিয়ান।

হান্নাহ এলিস পিটারসনের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ, অর্থ আত্মসাতের মামলায় আওয়ামী লীগের রাজনীতিবীদরা নিজের দেশে পলাতক বিবেচিত হলেও কলকাতার শপিং মলে তাদের দেখা যায়। ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ফাস্ট ফুড খেতে খেতে দেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন তারা। এই ছকের ভেতরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন পরিকল্পনা আর আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে সমর্থকদের সংগঠিত করার বিষয়ও রয়েছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থান, তৎকালিন প্রধানমন্ত্রী হাসিনার দেশ ছেড়ে পালানো আর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া, দিল্লির সুরক্ষিত গোপন আস্তানায় থাকা হাসিনার তৎপরতার দিকেও আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে, ভবিষ্যতের সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করতে দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে সভা ও ফোনালাপে ব্যয় করেন তিনি। এসব কর্মকাণ্ড পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। মব ভায়োলেন্সকে হাসিনা আমলের কর্মকাণ্ডের প্রতিশোধ উল্লেখ করে বৈধতা দেয়ার বিষয়ও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

বিভি/এসজি

মন্তব্য করুন: