ইস্তাম্বুলে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন। এছাড়া কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এ আলোচনায়। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার হুঁশিয়ারির মধ্যে এই আলোচনার বিষয়টি সামনে এলো।
কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন, আলোচনার ব্যাপারে আগ্রহী ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন ও হুমকিও অব্যাহত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান বরাবরই বলে আসছে, তারা ন্যায় সঙ্গত আলোচনায় আগ্রহী। তবে পরমাণু কর্মসূচি বাতিল করে কোনো বৈঠক নয়।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ভবিষ্যত চিন্তা করেই দুই পক্ষ আলোচনায় আগ্রহী হয়েছে। এখন দেখার বিষয় এটি কতটা ফলপ্রসূ হয়।
বিভি/এমআর



মন্তব্য করুন: