• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

জাপানে তুষারের নিচে চাপা পড়ে বৃদ্ধার করুণ মৃত্যু!

প্রকাশিত: ১৩:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জাপানে তুষারের নিচে চাপা পড়ে বৃদ্ধার করুণ মৃত্যু!

ছবি: সিএনএন

টানা দুই সপ্তাহের অস্বাভাবিক ভারী তুষারপাত জাপানে ভয়াবহ রূপ নিয়েছে। দেশজুড়ে এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জাপানের সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে রয়েছেন ৯১ বছর বয়সী এক বৃদ্ধা। আওমোরি প্রদেশে নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে জমে থাকা তুষার হঠাৎ ধসে পড়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে তার মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

সবচেয়ে বিপর্যস্ত উত্তরাঞ্চলীয় আওমোরি প্রদেশে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। দুর্গম কিছু এলাকায় এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার পর্যন্ত তুষার জমে রয়েছে। রাস্তাঘাট ও বসতবাড়ি তুষারে ঢেকে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার নির্দেশ দিয়েছেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: