• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

৩০০ জনেরও বেশি কর্মীকে ছাটাই করেছে ওয়াশিংটন পোস্ট   

প্রকাশিত: ১২:০২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৩০০ জনেরও বেশি কর্মীকে ছাটাই করেছে ওয়াশিংটন পোস্ট   

বড় ধরনের জনবল ছাঁটাইয় করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিষ্ঠানটির ৩০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে মালিকপক্ষ। ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সংবাদমাধ্যমটির মালিকানা নেওয়ার পর এটিই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। 

স্থানীয় সময় গত বুধবার (৪ ফেব্রুয়ারি) অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে।

অভ্যন্তরীণ দুইটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, কোম্পানিটি তাদের প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এতে ব্যবসায়িক বিভাগসহ প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক ডেস্ক এবং স্পোর্টস ডেস্কে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক এই ছাঁটাইয়ের কবলে পড়েছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সাংবাদিক ও সম্পাদক চাকরি হারিয়েছেন।

দীর্ঘ ১২ বছর ওয়াশিংটন পোস্টে কাজ করার পর চাকরি হারিয়েছেন ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের ছেলে ঈশান থারুর। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন। একটি খালি নিউজরুমের ছবি শেয়ার করে ঈশান লেখেন, ‘দিনটা খুব খারাপ।’ অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন যে অধিকাংশ আন্তর্জাতিক কর্মীদের ছাঁটাই করা হয়েছে এবং এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত।

একই সঙ্গে ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাকেও ছাঁটাই করা হয়েছে। তিনি গত চার বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক ম্যাট মারে এই পদক্ষেপকে ‘খুব কঠিন’ বলে অভিহিত করেছেন। তবে তার মতে, পরিবর্তিত প্রযুক্তি ও পাঠকদের আগ্রহের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজনীয় ছিল। মূলত আর্থিক লোকসান কমাতেই মালিকপক্ষ এক ধাক্কায় এত কর্মী ছাঁটাই করেছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে, এই গণছাঁটাইয়ের ঘটনায় মালিক জেফ বেজোসের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটন পোস্ট গিল্ড। কোনো মার্কিন সংবাদমাধ্যমের ক্ষেত্রে একবারে এত বেশি সংখ্যক সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনা বিরল।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস  

বিভি/এসজি

মন্তব্য করুন: