• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করছে ইসরাইল  

প্রকাশিত: ১৭:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করছে ইসরাইল  

আসন্ন রমজান মাসে পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি এ তথ্য নিশ্চিত করেছেন। 

এক সাক্ষাৎকারে আনাদোলু এজেন্সিকে শেখ একরিমা সাবরি বলেন, ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। মুসলিমরা হযরত মুহম্মদ (স.)-এর আদর্শ অনুসরণ করে রমজান মাসকে স্বাগত জানায়; কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। তাদের এই পদক্ষেপ দুঃখজনক।

শেখ একরিমা সাবরি বলেন, গত কয়েক দিনে বেশ কয়েক ডজন মুসলিম তরুণকে আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরাইলের পুলিশসূত্রে আমরা জানতে পেরেছি যে সামনের রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিভি/এসজি

মন্তব্য করুন: