কিউবায় অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তরক্ষীদের গুলিতে ৪ ‘মার্কিন নাগরিক’ নিহত
ইন্টারনেট
উত্তর আমেরিকার দেশ কিউবার জলসীমায় অনুপ্রবেশের চেষ্টাকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিউবা সরকার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র থেকে একটি স্পিডবোটে করে কয়েকজন ব্যক্তি দেশটির উত্তর উপকূলের কায়ো ফ্যালকোনেস দ্বীপে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তরক্ষীরা তাদের বাধা দিতে গেলে স্পিডবোটে থাকা ব্যক্তিরা সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়।

জবাবে সীমান্তরক্ষী বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আরও ছয়জন আহত হন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কিউবান সরকার।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আসা ওই স্পিডবোটে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন বলে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধারণা করছে।
এদিকে, যুক্তরাষ্ট্র কিউবায় কোনো অভিযান পরিচালনা করেনি বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অনুপ্রবেশের চেষ্টা করা ব্যক্তিরা মার্কিন নাগরিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: