• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, অন্তত ৫১ ছাত্রী নিহত

প্রকাশিত: ১৯:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইরানের স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, অন্তত ৫১ ছাত্রী নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কয়েকজন কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ৫১ জন ছাত্রী মারা গেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যদিও আনাদোলু এজেন্সি অন্তত ৪০ জন নিহতের তথ্য দিয়েছে।

এদিকে, ইরানের এক সামরিক কর্মকর্তা এই ঘটনায় মন্তব্য করতে অস্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়, সর্বোচ্চ নেতা আলী খামেনিকে কি এই হামলায় লক্ষ্য করা হয়েছিল। তিনি এ প্রশ্নের কোনো উত্তর দেননি।

অন্যদিকে, ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের এক স্কুলে আরও ৪০ জন ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়।

এই হামলায় এলাকার সাধারণ জনগণ ও আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত