• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

হামলার আগুনে জ্বলছে ইরান, তবু রাজপথে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী গর্জন

প্রকাশিত: ০১:১২, ১ মার্চ ২০২৬

আপডেট: ০১:২২, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হামলার আগুনে জ্বলছে ইরান, তবু রাজপথে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী গর্জন

ছবি: রয়টার্স

হামলার আতঙ্ক পেরিয়েও রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। ইরানের রাজধানী তেহরান-সহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার খবর ছড়িয়ে পড়ার পর তেহরানের রাস্তায় জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল জাতীয় পতাকা; কেউ কেউ বহন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর ছবি। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা চালানো হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগান-এ দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

চলমান পরিস্থিতিতে দেশজুড়ে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বেড়েছে। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত