হরমুজে জাহাজ চলবে না: ইরান
ছবি: হরমুজে ইরানি যুদ্ধ জাহাজ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন ইউরোপীয় ইউনিয়ন-এর অপারেশন এসপাইডেস-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য জানিয়েছেন।
হরমুজ প্রণালী উপসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা প্রধান সামুদ্রিক পথ। বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশ—সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত—এই পথেই বিপুল পরিমাণ তেল রপ্তানি করে থাকে।
ভৌগোলিকভাবে সরু এ প্রণালীটি ওমান উপসাগর এবং আরব সাগর-কে সংযুক্ত করেছে। ফলে এখানে যেকোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের কোনো লিখিত নির্দেশ এখনো দেয়নি তেহরান। এর আগে একাধিকবার ইরান হুঁশিয়ারি দিয়েছিল—তাদের ওপর হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। সূত্র: রয়টার্স
বিভি/এমআর



মন্তব্য করুন: