• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, নিহত বেড়ে ৯

প্রকাশিত: ২২:৩১, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, নিহত বেড়ে ৯

ছবি: বিবিসি

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বেইত শেমেশ শহরে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত করেছে উদ্ধারকারী দল।

ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে একটি সিনাগগ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি পার্শ্ববর্তী একটি পাবলিক বোম্ব শেল্টার ও একাধিক বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেইত শেমেশের মেয়র শমুয়েল গ্রিনবার্গ। তিনি জানান, এখনো অন্তত ২০ জন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া মানেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে—এমনটি ধরে নেওয়া যাচ্ছে না বলে আশ্বস্ত করেন তিনি।

বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকায় জরুরি সেবা সংস্থার কর্মীরা ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত