• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

ইরান অভিযানে ৩ মার্কিন সেনা নিহতের কথা জানালো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২২:৩৬, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরান অভিযানে ৩ মার্কিন সেনা নিহতের কথা জানালো যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের তিন সামরিক সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, নিহত তিন সদস্যের পাশাপাশি আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হচ্ছে না বলে জানানো হয়েছে। পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানোর অন্তত ২৪ ঘণ্টা পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সূত্র: আল জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত