• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত

প্রকাশিত: ০১:০৪, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত

ইসরাইলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সি–র বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। উত্তর-পূর্ব তেহরানের নারনাক এলাকায় তাঁর বাসভবনে এ হামলা হয়। এতে তিনি ছাড়াও তাঁর কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য আলোচিত ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত