ইরান যুদ্ধ নিয়ে আরও আতঙ্কজনক খবর দিলেন ইসরাইলের মন্ত্রী
দেখতে দেখতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের দৈর্ঘ্য বেড়েই চলেছে। অনেকেই ভেবেছিলেন এই যুদ্ধ হয়তো দ্রুতই থেমে যাবে। কিন্তু সেটা হয়নি। এরই মধ্যে আরও আতঙ্কজনক খবর দিলেন ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার।
সোমবার (১৬ মার্চ) ইসরাইলের সংবাদমাধ্যম রেডিও ১০৩ এফএম ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। যদিও যুদ্ধের ১৭তম দিন পার হয়েছে। কিন্তু কোনো পক্ষই থামছে না। জবাব-পাল্টা জবাব, হামলা-পাল্টা হামলা দিচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই অনুধাবন করতে পারছি যে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে। তাই ইসরাইল তাদের রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও ব্যপক প্রস্তুতি এখন থেকেই নিতে পারে। বর্তমানে যে গতিপ্রকৃতি দেখা যাচ্ছে, তাতে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে আরও বেশ কয়েক সপ্তাহ ধরে এই যুদ্ধ চলবে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এর মধ্যে হুট করেই ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইলও। হামলার প্রথম দিনেই মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান।
বিভি/এজেড



মন্তব্য করুন: