• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম 

প্রকাশিত: ১৯:৩১, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম 

বিশ্ব বাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় বিকালে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৩ দশমিক ১৭ ডলারে। এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৯৮৭ দশমিক ৩০ ডলারে নেমেছে।

জানা যায়, তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভসহ প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে, এমন আশঙ্কায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে গেছে।

ফরাসি বিনিয়োগ ব্যাংক ন্যাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, আর এর প্রভাব পড়ে ফেডারেল রিজার্ভের নীতিতে। ফেড সুদের হার কমানো বন্ধ করে নীতি পরিবর্তন করতে পারে, যা স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করে।’

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব জাপানসহ অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকও এ সপ্তাহে বৈঠকে বসছে। এসব বৈঠকে ইরান যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত