• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০০:৩৪, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ০০:৩৫, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ মার্চ) সিএনবিসি ব্রডকাস্টের বরাতে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের জাহাজগুলো এরইমধ্যে বের হয়ে এসেছে এবং বাকি বিশ্বে সরবরাহ বজায় রাখতে এটি ঘটতে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এই নৌ-পথে এখন অধিকতর জাহাজ চলাচল করছে। বিশেষ করে ভারত ও চীনের জাহাজও এখন অতিক্রম করছে প্রণালিটি। আশা করা হচ্ছে আগামীতে এই নৌ-পথে জাহাজ চলাচল আরও বাড়বে।

যুক্তরাষ্ট্রর এ অর্থমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা। এর মধ্যে ইরানের নৌবাহিনী এবং তার সীমানার বাইরে শক্তি প্রদর্শনের ক্ষমতা দুর্বল করা ও ধ্বংস করা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত