• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

রমজানে দুই পবিত্র মসজিদে নজিরবিহীন ইফতারের আয়োজন!

প্রকাশিত: ২১:২৪, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রমজানে দুই পবিত্র মসজিদে নজিরবিহীন ইফতারের আয়োজন!

ছবি: মক্কার গ্র্যান্ড মসজিদ

পবিত্র রমজান মাসজুড়ে সৌদি আরবের দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখেরও বেশি ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধানে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ইফতার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা হয় এবং কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। বিশেষ করে মাগরিবের নামাজের আগে ব্যস্ত সময়ে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থাপনা।

এছাড়া ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও সমন্বিত সেবা কার্যক্রমের মাধ্যমে পুরো ব্যবস্থাপনাকে আরও উন্নত করা হয়। বিশাল এই ব্যবস্থাপনা প্রমাণ করে, দুই পবিত্র মসজিদে আগতদের সেবা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে সৌদি আরব কতোটা আন্তরিক। সূত্র: সৌদি গেজেট

বিভি/এমআর

মন্তব্য করুন: