• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

পাকিস্তানের অনুরোধে ইরানের যে ২ কর্মকর্তাকে হিটলিস্ট থেকে বাদ দিলো ইসরাইল

প্রকাশিত: ১৫:৫১, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৫২, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানের অনুরোধে ইরানের যে ২ কর্মকর্তাকে হিটলিস্ট থেকে বাদ দিলো ইসরাইল

পাকিস্তানের অনুরোধে ইরানের দুই কর্মকর্তাকে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে ইসরাইল। সেই দুই কর্মকর্তা হলেন, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। 

পাকিস্তানের এক কর্মকর্তা এ প্রসঙ্গে রয়টার্সকে জানান, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তার নাম হিটলিস্টে রেখেছিল ইসরাইল, তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং বাঘের ঘালিবাফের নামও ছিলো। আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরাইলিদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই দুই জনকে হত্যা করা হলে সংলাপের জন্য আর কেউ ইরানে অবশিষ্ট থাকবে না। এর পর যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে এ দুই জনের নাম হিটলিস্ট থেকে সরিয়েছে ইসরাইল।

এমন এক সময়ে এই সংবাদটি প্রকাশিত হলো, যখন পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকরী হিসেবে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং এক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের মাধ্যমে তেহরানে ১৫টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনাও পাঠিয়েছেন ট্রাম্প।

পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যস্থতাকারী হিসেবে মুখ্য ভূমিকায় আছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ ও সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গোপন চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন ফিল্ড মার্শাল মুনির এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপ আলোচনা করছেন শেহবাজ শরিফ।
সূত্র: রয়টার্স  

বিভি/এসজি

মন্তব্য করুন: