ইসরাইলি হামলায় এবার লেবাননে তিন সাংবাদিক নিহত!
ছবি: রয়টার্স
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়াহ। তবে নিহত সাংবাদিকদের নাম-পরিচয় ও কর্মস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, এই হামলার কয়েক ঘণ্টা আগেই লেবানিজ সশস্ত্র বাহিনীর (এলএএফ) তিন সদস্য নিহত হন। তারা অন্য একটি হামলার স্থান থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সময় ইসরাইলি হামলার শিকার হন।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসবাইয়া এলাকা তুলনামূলকভাবে শান্ত ছিল এবং হামলার আগে সেখানে কোনো ধরনের সতর্কবার্তাও দেয়নি ইসরাইল।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ইসরাইল গুরুত্বের সঙ্গে নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, ‘আমি মনে করি তারা অবশ্যই আমাদের উদ্বেগ শুনেছে এবং তারা বুঝতে পেরেছে।’
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইসরাইলি ট্যাঙ্কের গুলিতে রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হওয়ার পর এটি দক্ষিণ লেবাননে সাংবাদিক নিহত হওয়ার প্রথম বড় ঘটনা বলে দাবি করা হয়েছে।
বিভি/এমআর



মন্তব্য করুন: