সৌদির প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা—আহত ১০ মার্কিন সেনা
ছবি: সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর বিমানঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে স্যাটেলাইট চিত্রে। ল্যান্ডস্যাট-৯ থেকে পাওয়া ছবিতে দেখা যায়, বিমানঘাঁটির টারম্যাকের একটি অংশ থেকে কালো ধোঁয়া উপরে উঠছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কমপক্ষে ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত দুজনের শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে, যা মরণঘাতী নয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া হামলায় একটি রিফুয়েলার ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অন্যান্য আহত সেনাদের আঘাতের ধরন যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ইরান দাবি করেছিল, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রিন্স সুলতান এয়ার বেসে হামলা ইরানের সেই হুমকিরই বাস্তব প্রতিফলন। সূত্র: সিএনএন
বিভি/এমআর



মন্তব্য করুন: